উত্তরদিনাজপুর

ইসলামপুরে পুলিশকে লক্ষ্য করে ছোড়া দুষ্কৃতীদের গুলিতে জখম এক পথচারী

গোপনসুত্রে খবর পেয়ে অভিযান চালানো পুলিশকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালাতে শুরু করে। গুলি চালাতে চালাতে দুষ্কৃতীরা পালাতে শুরু করলে পুলিশ দুষ্কৃতীদের পিছু নেয়। জনবহুল এলাকা থাকাকালীন পুলিশ দুষ্কৃতীদের লক্ষ্য করে তাক করলেও গুলি চালাতে পারেনি। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়, ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। এদিন দুষ্কৃতীদের ছোড়া গুলিতে পারভেজ আলম নামে স্থানীয় এক নিরীহ পথচারী গুরুতর জখম হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশী শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

        ইসলামপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে, গোপনসুত্রে খবর পেয়ে ইসলামপুর থানার টাউন সাব ইনসপেক্টর পিন্টু বর্মন ও অ্যাসিস্টান্ট সাব ইনসপেক্টর ইউসুফ আলি ইসলামপুরের পতিতাপল্লী এলাকায় ৩১ নং জাতীয় সড়কে একদল দুষ্কৃতী জমায়েত হয়েছে, পুলিশ সেখানে দুষ্কৃতীদের ধরতে গেলেই তারা পুলিশকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়তে ছুড়তে পালাতে থাকে। পুলিশও তাদের পিছু নিলে ওরা ইসলামপুর বাজারের জনবহুল এলাকা হয়ে পুরাতন বাস স্টান্ডে পৌছালে সেখানে জনবহুল থাকায় পুলিশ গুলির তাক লাগাতে পারেনি। তারপর দুষ্কৃতীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে গেলে তাতে একটি দেশি পাইপগান উদ্ধার হয়েছে। ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশী শুরু করেছে। এখনই কিছু বলা সম্ভব নয়।

        গুলি বিদ্ধ পথচারী পারভেজ আলম জানান, পুলিশী নজরদারি থাকা সত্ত্বেও এলাকায় সুরক্ষিত না। যার মাশুল দিতে হল তাকে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/ft_kk8SeJl8